এম শাহীন আল আমীন, জেলা প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ধামুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সম্পাদক মাসুম মিয়া, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর আলম ও সাংগঠনিক সম্পাদক তারনিজ। বকশীগঞ্জ থানার এসআই রাসেল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে পাঠানো হবে।

