সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মিরপুরের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বস্তিবাসীদের একটি অংশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু উশৃঙ্খল ব্যক্তি নারী-পুরুষ মিলে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে তারা পুলিশের দিকে ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এছাড়া ঘটনাস্থলে দায়িত্ব পালনরত একাধিক সংবাদকর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযান কিছু সময়ের জন্য স্থগিত করা হয়।

