রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বস্তিবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বস্তিবাসীদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং দায়িত্ব পালনরত অসংখ্য সংবাদকর্মী আহত হয়েছেন।
সকাল থেকে সিটি কর্পোরেশন কতৃপক্ষ, মিরপুরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান কর্মকাণ্ড পরিচালনা করেন।
কিন্তু বস্তিবাসীদের মধ্যে থেকে কিছু কিছু উশৃংখল বসবাসরত নারী পুরুষ, সেই অভিযানকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করে। পর পর আইনশৃঙ্খলা বাহিনী আওতায় আনার চেষ্টা করলে, পুলিশ সদস্যদের ধাওয়া করেন এবং ইট পাটকেল নিক্ষেপ করেন। এমন অবস্থায় কিছু কিছু পুলিশ সদস্য আহত হয় এবং সংবাদ পরিদর্শন কালে অসংখ্য সংবাদকর্মীও এতে আহত হন।

