Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল হাসপাতালে উন্নয়ন কার্যক্রম জোরদারের আলোচনা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০২ pm ২০, মে ২০২৬
in সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) দুপুর ৩টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন,ডা. অশোক ঘোষ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল জনবল সংকট নিরসন,আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ,স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের সেবার মান আরও বৃদ্ধি।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন,শ্রীমঙ্গল উপজেলার জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন,হাসপাতালে জনবল সংকট থাকা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সীমিত জনবল ও নানা চ্যালেঞ্জের মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত হলে স্বাস্থ্যসেবার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
সভায় বক্তারা শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক,কার্যকর ও জনবান্ধব করতে বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী
  • ৪8 বছর আগের ইতিহাস ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর হৃদয়
  • এনজিওদের বিরুদ্ধে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন ব্যবসার অভিযোগ
  • টাকা চুরির নতুন স্কিম ‘অ্যাডভান্স ইনকাম ট্যাক্স’, অভিযোগ বাইকারের
  • পরিকল্পিত চক্রান্তের মুখে কুরবানির পশুর হাট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম