সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও বিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিতদের এই তালিকা অনুমোদন দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি শরীফ শাওন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ): আ স ম সায়েম খান, প্রধান শিক্ষক, দারোগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা): লুৎফুননেছা, প্রধান শিক্ষক, চরবিষ্ণুপুর কলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ): মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক, চরব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা): পলি আক্তার, সহকারী শিক্ষক, শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ): মুহাম্মদ আউয়াল মিয়া, সহকারী শিক্ষক, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা): আমেনা আক্তারী, সহকারী শিক্ষক, দক্ষিণ চরডুবাইল স্বরোজাবেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচীত হয়েছেন শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যকলাপে বিশেষ অবদান রাখায় তাদের এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। এই অর্জন স্থানীয় শিক্ষা পরিবারকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৩৭ টি। শিক্ষক রয়েছেন ৭৩০ জন। এদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরীতে কর্মের মুল্যায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পদকে মনোনীত করা হয়। পদক প্রাপ্তরা বলছেন এই পদক আমাদের পেশাগত কাযে আরো উৎসাহ জোগাবে।

