Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিবাসন সহযোগিতা, মেধা বিনিময় ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৬ pm ২০, মে ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়কমন্ত্রী অ্যালেক্স নরিসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম এবং ঢাকায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য হাইকমিশনের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অভিবাসন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষতা বিনিময়, স্বচ্ছ সংলাপ, এবং বাংলাদেশি পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে নির্দিষ্ট সময়ের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কথা হয়।

যুক্তরাজ্যে চার দিনের সফরে থাকা মাহদী আমিন বর্তমানে ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এ অংশ নিচ্ছেন। লন্ডনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের শিক্ষা মন্ত্রী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

ফোরামে অংশ নিয়ে মাহদী আমিন বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশিক্ষণ দেওয়ার ওপরও জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয় এবং ভবিষ্যতের কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মাহদী আমিন উল্লেখ করেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উন্নত শিক্ষাপদ্ধতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

Tags: অভিবাসনকর্মসংস্থানবিনিময়বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে হত্যা মামলা নিয়ে পিবিআই এর সংবাদ সম্মেলন
  • আগাম নির্বাচনের পথে ইসরায়েল, নেসেট বিল পেল প্রাথমিক অনুমোদন
  • রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি
  • শ্রীমঙ্গল হাসপাতালে উন্নয়ন কার্যক্রম জোরদারের আলোচনা
  • অন্তর্বর্তী সরকারকে টিকার ঘাটতি নিয়ে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম