Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৬ pm ২০, মে ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই সহদর ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার খয়েরবাড়ি বাজার কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন ভাইবোন। একই পরিবারের দুইজনের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে ।

মারা যাওয়া ওই শিশু দুটির নাম সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম পেশায় একজন মুদি দোকানী। বাড়ির পাশেই বাজোরে মুদি দোকানটি চালান তিনি।

ঘটনা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। তারা বিষয়টি খোজ খবর নিচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশুটির মা কেয়া বেগম ও স্বজনরা জানান, তাদের বাড়ির পাশেই একটি খেলার মাঠ। মাঠ পেরিয়ে একটি পুকুর রয়েছে। বাড়ির সাংসারিক কাজ করছিলেন কেয়া বেগম। বাবা শাহিন আলম দোকান খুলেছেন মাত্র। ওই দুই শিশুসহ আরও একজন শিশু মাঠে খেলছিলেন। একটা সময় তারা পুকুরের পানিতে একটি বোতল ভাসতে দেখে সেটি তুলতে যায় সিয়াম। এসময় পুকুরের পানিতে ডুবে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে তাকে বাচাতে পুকুরের পানিতে নেমে পড়েন বোন সাবিয়া জান্নাত। সেও তলিয়ে যায়। পরে পুকুরের ধারে থাকা অপর শিশুটি দৌঁড়ে বাড়িতে এসে খবর জানায়। তাদের মা-বাবাসহ স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে তুলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এদিকে দুই সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন শিশু দুটির মা বাবাসহ স্বজনরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি বলেন, মাঠে কয়েকজন শিশু খেলছিল। মাঠের পাশেই পুকুর। হয়তো কোনভাবে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

Tags: পানিতে ডুবেভাই বোনের মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে হত্যা মামলা নিয়ে পিবিআই এর সংবাদ সম্মেলন
  • আগাম নির্বাচনের পথে ইসরায়েল, নেসেট বিল পেল প্রাথমিক অনুমোদন
  • রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি
  • শ্রীমঙ্গল হাসপাতালে উন্নয়ন কার্যক্রম জোরদারের আলোচনা
  • অন্তর্বর্তী সরকারকে টিকার ঘাটতি নিয়ে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম