স্টাফ রিপোর্টার , আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় সহ বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা সহ সেমিনারের আয়োজন করা হয়।
এ সেমিনারের বিষয় ছিল
“Automated Land Management System: The Changes, Development and Way Forward”। (স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা: পরিবর্তন, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা।)
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এর আগে রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তাওহিদ আলম ওশান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি এনজিও প্রতিষ্ঠান এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান,এফডিএ উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্ত।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানি মুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে, ফলে মানুষ ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।
জেলা প্রশাসন আয়োজন ও ভূমি মন্ত্রণালয় সহযোগিতায় তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।এদিকে বিভিন্ন উপজেলায় ব্যাপক জাঁকজমক ভাবে ভূমি মেলা হলেও চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢিলেঢালায়ও লোক দেখানো ভূমিমেলা অনুষ্ঠিত হয়।
সেবার মান দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নিলেও চরভদ্রাসন উপজেলা ভূমি অফিস চিত্রটা ভিন্ন।
বিভিন্ন উপজেলায় ওজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সেবার জন্য ইনস্টল খুলে সেবা দিলেওচরভদ্রাসনউপজেলা ভূমি অফিস কোন স্টলে খুলেনি।
কয়েকজন ভূমি সেবাগৃহিতা নাম প্রকাশ না করার শতে’ জানান চরভদ্রাসন উপজেলা ভূমি অফিস দালাল এবং টাকা ছাড়া কাজ হয় না। সেবা গৃহীতাদের সহকারী কমিশনার জায়েদ হোসাইন কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন বলে ভুক্তভোগী জানিয়েছেন।এছাড়া ক্ষেত্র ভেদে ৭০ থেকে ৮০ হাজার টাকা দিয়ে ২৪ ঘন্টায় মিডিশন হচ্ছে বলে কয়েকজন জানিয়েছে।

