Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে বিদ্যালয়ের জমি দখলের প্রতিকার চেয়ে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৯ pm ১৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

‎এম এ আউয়াল আশিক:

‎‎মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে চলমান দেওয়ানী মামলার প্রতিবাদ ও প্রতিকার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের মাঠে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি স্থানীয় শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কিন্তু বর্তমানে বিদ্যালয়ের নামে দানকৃত জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ বিরোধ নিষ্পত্তি করে বিদ্যালয়ের স্বার্থ রক্ষার দাবি জানান।

‎জানা যায়, সিনিয়র সহকারী জজ আদালত, মুন্সীগঞ্জে দায়েরকৃত দেওয়ানী মোকদ্দমা নং-৮০/২০২৪ মামলায় জমির মালিকানা ও দখল নিয়ে বাদী-বিবাদীপক্ষের মধ্যে বিরোধ চলছে। ১৯৮৩ সালের ১ নভেম্বর নিবন্ধিত ১৮৯৩ নং দানপত্র দলিলের মাধ্যমে স্থানীয় জনগণের শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৫ শতাংশ জমি দান করা হয়।

‎১৯৬০ সালে রেজিষ্টিকৃত ৪৭৬১ নং দলীল মূলে মীর ইদ্রিস আলী, মীর ইলিয়াস আলী, মীর ইব্রাহীম, মীর ইস্রাফীল, মীর ইসরাইল তারা বাসাইল উচ্চ বিদ্যালয়ের নামে ১৫১ শতাংশ সাফ কবলা দলীল দিয়ে দখল বুঝিয়ে দেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাসুূদ আলী খান গংরা বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ সৃষ্টি করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের জমি সংরক্ষণ, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং দ্রুত মামলার সুষ্ঠু নিষ্পত্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

‎মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয় সভাপতি মীর উজ্জ্বল হোসেন, বাসাইল ইউনিয়নের বিএনপি’র সভাপতি মানিছ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান একেএম আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন, সাবেক চেয়ারম্যান তাইফুল আলম ঢালু,

‎ঝিকুট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মো. সাইদুল বাশার, আজমল ফাউন্ডেশন এর এমডি মীর আতাহার আলী জুয়েল, বিশিষ্ট সমাজ সেবাক মো. আক্কাস আলী,বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতি হাজী রুহুল আমীন, সাবেক প্রধান শিক্ষিক আমান উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম শিকদার, চাইল্ড রিসার্চ কেয়ার এর চেয়ারম্যান নজরুল ইসলাম, সমাজ সেবক মতিম আজহারী।

Tags: মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহের গৌরীপুরে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
  • শান্তিগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন
  • কাপ্তাইয়ে বিটিভি’র নান্দনিক অনুষ্ঠান ধারণ
  • গোয়ালন্দ মোড় মহাসড়কে র‍্যাবের অভিযান
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা: উপাচার্য ড. ইসরাফিল শাহীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম