জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় অনলাইনে যুক্ত হয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, এলজিইডি প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমান, জেলা প্রশাসন ল্যাবরেটরিজ হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও আলীমুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সহজে গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।#

