Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​ব্রাহ্মণপাড়ায় ফিসারিতে মাছ ধরার জালে উঠে এলো মর্টার শেল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৭ pm ১৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি মাছের ফিসারিতে জাল টানার সময় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ শশীদল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মাছের ফিসারিতে জেলেরা জাল ফেললে ভারি কিছু একটা আটকা পড়ার আভাস পান। পরে জাল টেনে ওপরে তুললে প্রায় ১ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মর্টার শেল দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

​খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। বর্তমানে মর্টার শেলটি পুলিশ, বিজিবি ও গ্রাম পুলিশ সদস্যদের সমন্বয়ে কঠোর পাহারায় রাখা হয়েছে।
​
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মর্টার শেলটি দেখতে অত্যন্ত পুরোনো এবং এটি দীর্ঘদিন পানির নিচে নিমজ্জিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত কোনো সরঞ্জাম হতে পারে।

​ওসি আরো বলেন ​”নিরাপত্তার স্বার্থে আমরা সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছি। বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে, তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
​বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে পরবর্তী আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শান্তিগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন
  • কাপ্তাইয়ে বিটিভি’র নান্দনিক অনুষ্ঠান ধারণ
  • গোয়ালন্দ মোড় মহাসড়কে র‍্যাবের অভিযান
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা: উপাচার্য ড. ইসরাফিল শাহীন
  • জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে উত্তাল মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম