Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৮ pm ১৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শ্রমিক সংগঠনের ফেডারেশন ঘোষিত কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের দূরপাল্লার যাত্রীরা। সোমবার (১৮ মে) সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেলে জেলার বিভিন্ন কাউন্টারে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির চিত্র দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী টিকিট কেটে কাউন্টারে এসে বাস বন্ধের খবর পেয়ে অপেক্ষা করছেন। কেউ বিকল্প যানবাহনের খোঁজ করছেন, আবার কেউ অনিশ্চয়তার মধ্যে বসে আছেন বাস চলাচল স্বাভাবিক হওয়ার আশায়।

গ্রামীণ ট্রাভেলস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী আরিফুর রহমান বলেন, “ঢাকায় জরুরি কাজ আছে। দুপুর ২টার গাড়ির টিকিট কেটেছিলাম। কাউন্টারে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ। এখন অপেক্ষা করছি কখন গাড়ি ছাড়বে।”
ঢাকায় হাসপাতালে ভর্তি নাতনিকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে আসা রেহেনা বেগম বলেন, “হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাবে জানতাম না। আগে জানলে অন্য ব্যবস্থা করতাম। অনেকক্ষণ ধরে গরমের মধ্যে বসে আছি। জানি না ঢাকা যেতে পারব কিনা।

বাস চলাচল বন্ধ থাকায় কর্মহীন সময় কাটাচ্ছেন কাউন্টারকর্মী ও পরিবহন শ্রমিকরাও। পরিবহন শ্রমিক আব্দুর রহমান বলেন, “গাড়ি চললে আয় আছে, না চললে নেই। এখন পরিবার নিয়ে কষ্টে থাকতে হবে।

শ্রমিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সাধারণ শ্রমিকদের মতামত ছাড়াই কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তারা বর্তমান কমিটি বাতিল করে আহ্বায়ক বা এডহক কমিটি গঠন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

শ্রমিকদের দাবি, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আশ্বাস পেলে পুনরায় বাস চলাচল শুরু করা হবে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Tags: চাঁপাইনবাবগঞ্জদুর্ভোগদূরপাল্লার যাত্রীরাজশাহীর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জের বিএনপি নেতার ভাতিজাসহ গ্রেফতার ৩
  • উজিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
  • ফারাক্কা বাঁধ আধিপত্যবাদের হাতিয়ার, চবিতে চাকসুর আলোচনা সভায় বক্তারা
  • সরিষাবাড়ীতে ভূমি সেবা মেলার শুভ সূচনা ও বর্ণাঢ্য র‌্যালি
  • সালথায় ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম