Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে কালেক্টরেট স্কুলে নবনির্মিত ভবনের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৩ pm ১৮, মে ২০২৬
in শিক্ষা
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে সোমবার (১৮ মে) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল।

পাঁচতলা ভিতবিশিষ্ট নতুন একাডেমিক ভবনে রয়েছে তিনটি আধুনিক শ্রেণিকক্ষ,একটি টিচার্স রুম,একটি প্রিন্সিপাল রুম এবং একটি অফিস কক্ষ। সংশ্লিষ্টরা জানান,নতুন ভবনটি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন,আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,“একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়, এর সঙ্গে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ।” তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

তিনি আরও বলেন,বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে জেলা প্রশাসন শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জেলা শিক্ষা কর্মকর্তা, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের, প্রশ্ন হাসনাতের
  • নেপালের ট্রেইল রেসে ইতিহাস গড়লেন হবিগঞ্জের আমির উদ্দিন
  • আন্তর্জাতিক ট্রেইলে বানিয়াচংয়ের আমিরের কৃতিত্ব
  • ববি ছাত্রদল সা.সম্পাদকের ফেসবুক পোস্টে কমেন্ট করে বিপাকে শিক্ষার্থী, শাসিয়ে ডিলেট করানোর অভিযোগ
  • মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম