চীনের সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (১৭ মে) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রস্তাবের পর এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বে গালিবাফ এখন থেকে বেইজিংয়ের সঙ্গে তেহরানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সহযোগিতা এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় তদারকি করবেন।
সূত্র অনুযায়ী, পূর্ববর্তী প্রতিনিধিদের তুলনায় এই পদে তাকে বেশি ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

