নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় মদ ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আটকৃতরা হলো উপজেলার ঘোষপাড়া আলমগীর (৩৬) পশ্চিম বাজার শান্ত (২২) গৌরীপুর গ্রামের নাছির উদ্দিন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে ,সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গৌরীপুর সেতু এলাকা থেকে নাছির উদ্দিনকে ৪৮ বোতল ভারতীয় মদসহ ও চাঁনপুর এলাকা থেকে আলমগীর ও শান্তকে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটকৃতরা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক কারবার পরিচলনা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

