Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রদল নেতা রাশিদুল হাসান রাতুলের নেতৃত্বে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৪ pm ১৮, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। ছাত্রদল নেতা রাশিদুল ইসলাম রাতুলের নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তাদের উত্থাপিত দাবিগুলো হলো—
১. শিউলিমালা হলের সামনে থেকে ময়লার ড্রাম দ্রুত সরিয়ে নেওয়া।
২. প্রথম ও দ্বিতীয় গেট সংলগ্ন এলাকায় পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
৩. ক্যাম্পাসে থাকা কুকুরগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া, যাতে শিক্ষার্থীদের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এসব সমস্যা চলমান থাকায় ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও ভোগান্তি বাড়ছে, বিশেষ করে রাতের বেলায় চলাচলে চরম অসুবিধা হচ্ছে।

এ বিষয়ে উপাচার্য শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

Tags: উপাচার্যছাত্রদলজাককানইবিজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের দাবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • হরমুজ প্রণালির নিরাপত্তায় নতুন কর্তৃপক্ষ গঠন করল ইরান
  • প্রতিদিন আধাঘণ্টা হাঁটাই হতে পারে আপনার সুস্থ জীবনের সহজ চাবিকাঠি
  • ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম