Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিভাগে

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৭ pm ১৮, মে ২০২৬
in Lead News, জাতীয়, স্বাস্থ্য
A A
0

দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২ শিশু এবং কুমিল্লায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত সেখানে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে ২৭৫ জন চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন, যেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৩ জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে।

শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা দেওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো জরুরি। সময়মতো টিকা গ্রহণ, জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্তদের আলাদা রাখার ওপর তারা গুরুত্ব দিচ্ছেন।

Tags: শিশুসিলেটস্বাস্থ্যহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • হরমুজ প্রণালির নিরাপত্তায় নতুন কর্তৃপক্ষ গঠন করল ইরান
  • প্রতিদিন আধাঘণ্টা হাঁটাই হতে পারে আপনার সুস্থ জীবনের সহজ চাবিকাঠি
  • ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম