Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৬ pm ১৮, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং।

এর আগে গত ৯ মে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।

রাষ্ট্রপতির সফরকালে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি যুক্তরাজ্যে যান।

Tags: রাষ্ট্রপতিসাহাবুদ্দিনস্বাস্থ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে চুরি,গ্রেফতার ২
  • কাপ্তাইয়ের নবাগত ইউএনওর সাথে ‘সুরের ধারা’র মতবিনিময়
  • কেরালায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান
  • জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলায় নতুন সদস্যদের যোগদান
  • প্রতিশ্রুতির আড়ালে অবহেলিত পাইকগাছা, যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম