পবিত্র ঈদুল আজহা ২০২৬ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. মান্নান।
সভায় পুলিশ সুপার প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, আলেম-ওলামা এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঈদ উদযাপনকে নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত সবাই শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
/এসআইএন

