সঞ্জয় মালাকার, রাজনগর (মৌলভীবাজার):
আবারও বেপরোয়া গতির বলি হলেন এক মোটরসাইকেল আরোহী। রাজনগরের গোবিন্দবাটি নামক স্থানের পাশে একটি দ্রুতগামী ট্রাকের নির্মম ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (রবিবার) দুপুরে গোবিন্দবাটি এলাকার প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। ঘটনার পরপরই আসে পাশের লোকজন ছুটে আসলেও ততক্ষণে সব শেষ! অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্পটেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘাতক ট্রাক ও চালকের শাস্তির দাবিতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।

