Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে সড়ক পথ অবরোধ করা হবে

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৩ pm ১৭, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।

রবিবার (১৭ মে) দুপুরে জেলা শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান তোকদার, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আজাদ, সাবেক নির্বাহী সদস্য শফিকুল ইসলাম হৃদয়, সদস্য মাসুদ রানা ইকবাল প্রমুখ।

মানববন্ধনে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান তোকদার বলেন, “কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৮৬ একটি সিলেকশন কমিটি দ্বারা পরিচালনা করা হচ্ছে। সর্বস্তরের মানুষের কাছে আমি অনুরোধ করছি আপনারা সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দলের সুপারিশে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। যা বাংলাদেশ দন্ডবিধি শ্রম আইন অনুযায়ী কোন সিলেকশন কমিটি গঠনের বিধান নাই। অতএব দ্রুত ত্রিবার্ষিক নির্বাচন দেয়া নাহলে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হবে।”

সাবেক সদস্য মাসুদ রানা ইকবাল বলেন, “একটি রাজনৈতিক দল অবৈধভাবে সিলেকশন কমিটি গঠন করে শ্রমিকদের নায্য দাবীকে তুচ্ছ করা হয়েছে। আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনারা কারো পক্ষ পাতিত্ব না করে শ্রমিকদের নায্য দাবী পূরনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করুন।” তিনি আরও বলেন, “মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য গণঅভ্যুত্থান হলেও এখন পর্যন্ত শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত হয়নি। ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে কঠোর সড়ক পথ অবরোধ করা হবে।”

পরে শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক পথ প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করে শ্রমিক নেতৃবৃন্দ।

Tags: অবরোধকুড়িগ্রামঘোষণানির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে পৌঁছাল কারিনা কায়সারের মরদেহ
  • গাইবান্ধায় রাস্তায় ধান মাড়াই, ঝুঁকিতে পথচারীরা
  • ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
  • ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ আসে না: মঞ্জু
  • ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণের সুযোগ, ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম