দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর রাণীনগর উপজেলার এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) রেজাউল ইসলাম উজ্জলকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয় বলে জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না এবং তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

