Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলন, চতুর্থ দিনে ‘কমপ্লিট শাটডাউন’

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৯ pm ১৪, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

দুমকি, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রয়েছে। একই সঙ্গে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের তালাবদ্ধ প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা উপাচার্য অধ্যাপক ড. কাজী মো. রফিকুল ইসলামের পদত্যাগ ও হামলাকারীদের শাস্তির দাবি জানান।

এর আগে বুধবার দুপুরে আন্দোলনের সমর্থনে ছাত্রদল ক্যাম্পাস শাখার নেতাকর্মীরা উপাচার্যের অফিস ও বাসভবনসহ প্রশাসনিক ভবনে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার পর থেকে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

এ ঘটনায় বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এম. এ. মুকিত বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: ০৫/১৩ মে ২০২৬)। ওই মামলায় উপজেলা ছাত্রদলের সদস্য গোলাম কিবরিয়া (২২)কে গ্রেফতার করেছে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন বলেন, মামলার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে উপাচার্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেন।

উপাচার্য অধ্যাপক ড. কাজী মো. রফিকুল ইসলাম বলেন, নিয়োগ-পদায়নসহ বিভিন্ন বিষয়ে অনৈতিক সুবিধা না পাওয়ার কারণে রাজনৈতিকভাবে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। হামলার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Tags: ‘কমপ্লিট শাটডাউন’উপাচার্য বিরোধী আন্দোলনগ্রেফতারপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হালাল হলেও পশুর যেসব অংশ খেতে পছন্দ করতেন না নবীজি (সা.)
  • চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবল প্রতিযোগিতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ নিয়োগ
  • হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে প্রধানমন্ত্রী
  • জয়পুরহাটে নারী আসনের এমপির সঙ্গে বিএনপির মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম