লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট শহরের বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বামী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আহত স্বামী লালমনিরহাটের গাউছিয়া মসজিদের ইমাম এরশাদ আলীর ছেলে হৃদয় আর স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাথী আদিতমারী উপজেলার মোঃ রুহুল কুদ্দুসের মেয়ে।। আদিতমারী উপজেলা, লালমনিরহাট। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে তাদের মধ্যে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। আজ সকালে উভয়ের মধ্যে ঝগড়া ও ধস্তাধস্তি ঘটনা ঘটে। এক পর্যায়ে দু‘জন ধারালো অস্ত্র দিয়ে একে অপরের গলায় আঘাত করে।
ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত স্ত্রীকে একটি ঘরে আটকে রাখেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জান্নাতুল ফেরদৌস সাথী তাদের হেফাজতে নেন।
সংঘর্ষে স্বামী হৃদয় গুরুতর আহত হলে তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
আহত জান্নাতুল ফেরদৌস সাথীকে লালমনিরহাট সদর হাসপাতাল-এ ভর্তি করা হয় তার গলায় ২৮টি সেলাই পড়েছে বর্তমানে সে সার্জারী ওয়ার্ডে ভর্তি আছে । চিকিৎসকরা জানান বর্তমানে সাথী আশঙ্কামুক্ত।
লালমনিরহাট সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। এটি নিছক পারিবারিক কলহ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

