Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যের আহ্বান তথ্যমন্ত্রীর

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১১ pm ১৩, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

বুধবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর উদ্যোগে আয়োজিত ‘ইসলামিক প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতের রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের কারণে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজনও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও দাবি করেন, এক সময় মাদ্রাসা শিক্ষার্থী, ধর্মীয় পোশাক বা আচার-অনুষ্ঠান নিয়েও বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়েছিল, যা দেশের দীর্ঘদিনের ধর্মীয় সহাবস্থানের সংস্কৃতির পরিপন্থী।

জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশে অতীতে এমন রাজনৈতিক পরিস্থিতি ছিল, যেখানে জনগণ থেকে বিচ্ছিন্ন শাসনব্যবস্থা বিভাজনকে কৌশল হিসেবে ব্যবহার করেছে এবং সমাজে বিভক্তি তৈরি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। ইসলামসহ সব ধর্মই পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার শিক্ষা দেয়, তাই সমাজে বিভাজন বা সংঘাতের কোনো সুযোগ নেই।

ইসলামিক প্রতিযোগিতার মতো আয়োজন মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেকসহ স্থানীয় আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tags: তথ্যমন্ত্রীসামাজিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হামে শিশু মৃত্যুকে লজ্জার বললেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
  • সরকারি হাসপাতাল শক্তিশালী করতে এমপির আহ্বান
  • কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
  • রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার
  • নওগাঁ চেম্বারে সদস্য নবায়ন ফি বৃদ্ধিতে তোলপাড়, ক্ষুব্ধ ব্যবসায়ীদের আল্টিমেটাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম