Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে মহিলা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩১ pm ১৩, মে ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জাহানারাকে গ্রেপ্তার করা হয়েছে। নীলফামারী সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সৈয়দপুর থানা থেকে নীলফামারী সদর থানায় পাঠানোর সময় থানার ভেতরে ‘জয় বাংলা‘ স্লোগান দিতে দিতে পুলিশ ভ্যানে ওঠেন তিনি। এসময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা সৈয়দপুর থানায় আসেন। এসময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তাঁকে থানার ভেতরে আটক করে পুলিশ।

আটকের পর থানার সামনে উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে ফের তার তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় তাকে প্রাথমিকভাবে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে নীলফামারী সদর থানায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ গাড়িতে তোলার সময় কাজী জাহানারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাশাপাশি তিনি বলেন, “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।” এতে থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই সৈয়দপুর থানায় কাজী জাহানারার সমর্থকদের ভিড় জমতে শুরু করে। এতে আগে থেকে উপস্থিত বিএনপি ও মহিলা দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় কাজী জাহানারা নামের ওই নারীকে আটক করা হয়েছে। ওই রাতেই তাকে নীলফামারী সদর থানায় প্রেরণ করা হয়। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Tags: আওয়ামী লীগরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
  • রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার
  • নওগাঁ চেম্বারে সদস্য নবায়ন ফি বৃদ্ধিতে তোলপাড়, ক্ষুব্ধ ব্যবসায়ীদের আল্টিমেটাম
  • নূরানী স্কলারশিপে টাঙ্গাইলে প্রথম নাজিব আলম
  • রামগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম