Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভঙ্গুর অর্থনীতির হাত থেকে দেশকে স্বাবলম্বী করতে অন্তত ২ বছর সময় লাগবে: তথ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪২ pm ১৩, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাবলম্বী অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের দুর্নীতি ও লুটপাটের প্রভাব এখনো দেশের অর্থনীতিতে বহন করতে হচ্ছে। তার দাবি, সেই ক্ষতি কাটিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমান সরকারের সময় প্রয়োজন।

তিনি আরও বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আগামী দুই বছর দেশে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থিরতা তৈরি হলে অর্থনীতি পুনর্গঠনের কাজ ব্যাহত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জহির উদ্দিন স্বপন জানান, বর্তমান সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে দেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আসে ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনো ব্যাপকভাবে আমদানিনির্ভর। বছরে প্রায় ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে হয়। ফলে ঘাটতি বাজেট ও বৈদেশিক মুদ্রার চাপ সামাল দিয়েই সরকারকে অর্থনীতি পরিচালনা করতে হচ্ছে।

Tags: অর্থনীতিতথ্যমন্ত্রীদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাউয়াদিঘি হাওরে ডিসির সরেজমিন পরিদর্শন
  • অনলাইন জুয়ার ঋণের চাপে ডোমারে যুবকের আত্মহত্যা
  • সুপ্রিম কোর্ট বার নির্বাচন, ভোটগ্রহণ চলছে
  • বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড
  • ইপিআই কর্মসূচিতে চীনের টিকা সহায়তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম