Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সম্পত্তি নিয়ে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৯ pm ১৩, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মো. ছলেমান বিশ্বাস (৫৫) নামে এক কৃষকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে তারই আপন ছোট ভাই আমির আলী বিশ্বাসের (৪৫)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবসী সুত্রে জানা গেছে, বাবার রেখে যাওয়া জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের বড় ছেলো ছলেমান বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই আমির আলী বিশ্বাসের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও তা নিরসন হয়নি। চলমান বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির সামনে সড়কের ওপর দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছোট ভাই আমির আলী বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে বড় ভাই ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালায়। এতে ছলেমানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থামনীয়রা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আমির আলী বিশ্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Tags: অপরাধপ্রশাসনবাংলাদেশসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
  • রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার
  • নওগাঁ চেম্বারে সদস্য নবায়ন ফি বৃদ্ধিতে তোলপাড়, ক্ষুব্ধ ব্যবসায়ীদের আল্টিমেটাম
  • নূরানী স্কলারশিপে টাঙ্গাইলে প্রথম নাজিব আলম
  • রামগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম