Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সায়েন্স অলিম্পিয়াড শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৫ pm ১৩, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ‘সায়েন্স অলিম্পিয়াড-২০২৬’। শিক্ষার্থীদের সাড়া এবং বিপুল সংখ্যক রেজিস্ট্রেশনের কারণে এ বছর অলিম্পিয়াডটি তিনটি ভিন্ন দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

মঙ্গলবার , স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম দিনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের সায়েন্স অলিম্পিয়াডকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। স্কুল পর্যায়ের পর্বটি আজ শেষ হলেও বাকি দুই পর্যায়ের সময়সূচি, বিশ্ববিদ্যালয় পর্যায়: ১৪ মে, ২০২৬ কলেজ পর্যায়: ১৬ মে, ২০২৬।
আগামী দুই দিনের এই আয়োজনগুলো বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি ভেনুতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রেশনের পরিসংখ্যান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল। তিনি জানান:
“প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমরা অলিম্পিয়াড আয়োজন করেছি। তবে এ বছর শিক্ষার্থীদের আগ্রহ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। শুধুমাত্র স্কুল পর্যায় থেকেই ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে। এই বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনা নিশ্চিত করতেই আমরা অনুষ্ঠানটিকে তিন দিনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

এবারের সায়েন্স অলিম্পিয়াড-২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামান্তা ইমরোজ হাবিবা। কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে রয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সেবা আক্তার সুমাইয়া। এই অর্গানাইজিং কমিটির নিবিড় তত্ত্বাবধানেই বিপুল সংখ্যক শিক্ষার্থীর এই মিলনমেলা সফলভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের এই নিরলস প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। আগামী ১৬ই মে সমাপনী দিনের মাধ্যমে পর্দা নামবে এই বিজ্ঞান উৎসবের।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
  • রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার
  • নওগাঁ চেম্বারে সদস্য নবায়ন ফি বৃদ্ধিতে তোলপাড়, ক্ষুব্ধ ব্যবসায়ীদের আল্টিমেটাম
  • নূরানী স্কলারশিপে টাঙ্গাইলে প্রথম নাজিব আলম
  • রামগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম