Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৩ pm ১২, মে ২০২৬
in বিশ্ব
A A
0

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। মঙ্গলবার (১২ মে) লাক্কি মারওয়াত জেলার সেরাই নওরং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ডন।

বিস্ফোরণে আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের প্রকৃতি এখনও নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সেখানে রাখা বিস্ফোরকভর্তি একটি যানবাহন কিংবা আত্মঘাতী হামলার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি তদন্তে বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে।

নিহত দুই পুলিশ সদস্য হলেন আদিল জান ও রহাতুল্লাহ। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, যাদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বান্নু হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণস্থলটি একটি ব্যস্ত সড়কের মোড়, যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিল পুলিশ। বিস্ফোরণে আশপাশের দোকান ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে একই অঞ্চলে আরও একাধিক হামলার ঘটনা ঘটায় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Tags: নিহতপাকিস্তানপুলিশবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
  • লন্ডনে টানা চতুর্থবার কাউন্সিলর কুলাউড়ার সাবিনা
  • দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে ৭ হাজার একর ভূমি ভস্মীভূত
  • পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে হটলাইন ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম