Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৫ pm ১১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

জেলা প্রতিনিধি,কুমিল্লা:

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষের জন্য এক বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারা বাংলা ২৪ এর প্রতিনিধি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।

সোমবার (১১ মে ) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু এ কমিটি গঠন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি পদে দুইজন হলেন- দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক তৌহিদ মাহমুদ অপু ও মাই টিভির দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক পদে বার্তা টোয়েন্টিফোরের প্রতিনিধি মঈন নাসের খান রাফি, কোষাধক্ষ্য পদে বাংলাদেশ কন্ঠের মহানগর প্রতিনিধি ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক পদে ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন যোবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কলামের প্রতিনিধি জবিউল্লাহ মাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফেস দ্য পিপলের রিপোর্টার তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও জিটিভির উত্তর প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন।

এই নতুন কমিটি আগামী ১৭ মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন চেতনায় ৭১ এর সম্পাদক মাইনুল হক স্বপন, জাগরন টিভির রিপোর্টার আশিকুর রহমান আশিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির।

Tags: কুমিল্লাক্লাবঘোষণা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাইবান্ধা সদর হাসপাতালে হাম উপসর্গে ৫ শিশু ভর্তি
  • বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে বক্তব্য রাখছেন ডা. জুবাইদা রহমান
  • ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে জমি পাচ্ছে বিএসএফ
  • উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে রুমে চরম ঝুঁকি, আতঙ্কে রোগী ও কর্মীরা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম