Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদির বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: মাসুমা হাদি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৭ pm ১১, মে ২০২৬
in Semi Lead News, বাংলাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানেই “জুলাইয়ের পরাজয়” বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছি।

মাসুমা হাদি অভিযোগ করেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে।

সোমবার বেলা ১২ টায় ওসমান হাদির নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতের পশ্চিম বঙ্গে মুসলমানদের উপর হামলা চলছে। মসজিদে নামাজরত অবস্থায় নাচগান হচ্ছে। অথচ ওরা আমাদের শিখায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে। যেখানে বাংলাদেশের মুসলমানরা এদেশের মন্দির পাহারা দিচ্ছে। তিনি আরও বলেন, ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে।

আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করবো। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততোদিনে আমরা ঘরে ফিরবো না।এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না এটা বাংলাদেশের জয় পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উচু করে দাড়াবে।জুলাই কি হেরে যাবে নাকি জুলাই মাথা উচু করে বাঁচবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহিদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার,জুলাই যোদ্ধা মুসা সরদার,ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত প্রমুখ।

Tags: ‘জুলাই সনদ’ওসমান হাদির হত্যার বিচারমাসুমা হাদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চলমান শিক্ষক আন্দোলনের মাঝে পদত্যাগ করলেন ববি প্রক্টর ড. রাহাত হোসাইন
  • কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড
  • উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, কাল থেকে শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতির আবেদন ববি শিক্ষকের 
  • পদ্মা সেতু এলাকায় বৃক্ষরোপণ ও জাদুঘর উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম