Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৭ pm ১১, মে ২০২৬
in মাদক
A A
0

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১১ মে) উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি অভিযানের পর এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

​আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— উপজেলার সিদলাই গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. মাসুদ রানা (৪০),

আসাদনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. সোহেল (২৭) এবং ধানদৌল গ্রামের আব্দুল কাদেরের ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।

​আদালত সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে তারা নিজেদের দোষ স্বীকার করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানাকে ২ মাস এবং মো. সোহেল ও সিরাজুল ইসলামকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​আজ মঙ্গলবার (১২ মে) সকালে দণ্ডপ্রাপ্ত আসামিদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। সমাজকে মাদকমুক্ত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক কারবারি বা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Tags: কারাদণ্ডকুমিল্লামাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা
  • নওগাঁয় সন্ত্রাসী হামলায় আহত ৪, স্বর্ণের জিনিস ও ধান লুটের অভিযোগ
  • পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার
  • গাইবান্ধায় দূদকের গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ
  • সাংবাদিক ও প্রশাসনকে কটাক্ষ করলেন, হাসানুল হক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম