Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, কাল থেকে শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৭ pm ১১, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0
Oplus_131072

Oplus_131072

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

পদোন্নতি জটিলতা নিরসনে সিন্ডিকেট সভায় ফলপ্রসূ সিদ্ধান্ত না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষকরা। একই সঙ্গে আগামীকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ শাটডাউন ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের এক সাধারণ সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর কর্মসূচির কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ এপ্রিল উপাচার্য সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার এবং ডিনদের ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তক্রমে গত ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, নীতিমালা ও চর্চা অনুযায়ী চলমান সব সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম হঠাৎ করে নোটিশ দিয়ে ৯ মে বেলা ১১টায় একটি এজেন্ডাবিহীন জরুরি সিন্ডিকেট সভা করেন। এই সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী চলমান সব সংকটের সমাধানের চেষ্টা না করে এবং অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামতকে অগ্রাহ্য করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আরও গভীর সংকটে নিপতিত করেছেন।

এই প্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সাধারণ সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে আগামী ১১ মে থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চলমান ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও ওই সভায় প্রশাসনিক দায়িত্ব থেকে শিক্ষকদের পদত্যাগ করার সিদ্ধান্ত হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি ঘোষণা
  • নওগাঁয় সন্ত্রাসী হামলায় আহত ৪, স্বর্ণের জিনিস ও ধান লুটের অভিযোগ
  • পাইকগাছায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার
  • গাইবান্ধায় দূদকের গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ
  • সাংবাদিক ও প্রশাসনকে কটাক্ষ করলেন, হাসানুল হক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম