Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দক্ষিণ কোরিয়ার পথে আসিফ মাহমুদ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৭ pm ১১, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (১০ মে) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার পথে রওনা হন। তিনি সেখানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ যোগ দেবেন।

তার এই বিদেশ সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে এনসিপির মিডিয়া সেল জানায়, সফরকালে তিনি মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে তার। প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং কমিউনিটির ভূমিকা নিয়ে সেখানে আলোচনা হবে বলে জানানো হয়।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক ও প্রতিনিধি বৈঠকেও তিনি অংশ নেবেন।

সব মিলিয়ে ১০ দিনের সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

Tags: আসিফকোরিয়াদক্ষিণমাহমুদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বিশ্বকাপের আগে মেসির রুদ্ররূপ, জোড়া গোল করে বিশ্বকে দিলেন কড়া বার্তা
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর
  • পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
  • তারেক রহমান অবশ্যই ঢাবির ছাত্র ছিলেন: আসিফ নজরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম