Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জেলা ফুটবলে সেরা মৌলভীবাজার পৌরসভা ও শ্রীমঙ্গল

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪০ am ১১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন,মৌলভীবাজারের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা রোববার (১০ মে) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার ঐতিহ্যবাহী সাইফুর রহমান স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার কিশোর-কিশোরীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী আয়োজিত সূচিতে শুধুমাত্র ফুটবল ইভেন্ট অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনালে মৌলভীবাজার পৌরসভা ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে শ্রীমঙ্গল উপজেলা ১-০ গোলে মৌলভীবাজার পৌরসভাকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল।

এসময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,“তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে এ ধরনের প্রতিযোগিতা আরও বিস্তৃত করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ও মাহবুব ইজদানী ইমরান,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ইমামুল হক রিপন,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য হানিফ মো. খান নিয়াজ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ইকরামুর রহমান রানা,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সরওয়ার মজুমদার ইমন এবং মৌলভীবাজার জেলার সাবেক ক্রিকেটার ও জেলা ছাত্রদল মৌলভীবাজারের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

উল্লেখ্য,এদিনের খেলার মধ্য দিয়েই ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। আগামীতে অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কিভাবে আবিষ্কার হলো মেকআপ?
  • দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে: শিক্ষামন্ত্রী
  • ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজায় দপ্তরি
  • সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলায় আহত মৌয়াল
  • ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ ‘সিপাহী বিদ্রোহের ১৬৯ বছর’: জনগণ কখনোই পরাভব মানে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম