দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্য নিয়ে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিনব্যাপী এই জমকালো আয়োজন সম্পন্ন হবে।
চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সারা দেশের শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, চলচ্চিত্র সংগঠক এবং স্বাধীন চলচ্চিত্রকর্মীরা এই সম্মেলনে অংশ নেবেন। সকাল ১০টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে।
আয়োজনটিকে ঘিরে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর পলিসি, তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে এদিন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত দুটি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে:
১. বাড়ির নাম শাহানা: লিসা গাজী পরিচালিত এই চলচ্চিত্রটি অস্কারের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে।
২. নকশিকাঁথার জমিন: আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র।

