আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১০ মে) রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে তিনি গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার এর আমন্ত্রণে আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ করবেন।
১০ মে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সফরের বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ।
সফরকালে তিনি মানবাধিকার, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেবেন। সেখানে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও ভূমিকা নিয়ে আলোচনা হবে।
এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভা ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে।

