অমৃত জ্যোাতি, (মধ্যনগর) সুনামগঞ্জ:
আমার পুলিশ,আমার দেশ,সবার আগে বাংলাদেশ।এই প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহের প্রথম দিনেই মধ্যনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশনায় প্যারেড,বর্ণাঢ্য শোভাযাত্রার ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ই’মে রোববার পুলিশ সপ্তাহে সারাদেশের ন্যায় মধ্যনগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিবসব্যাপী কর্মসূচিতে নেন মধ্যনগর থানা পুলিশের সকল সদস্যবৃন্ধ।এসময় বিগত বছরের লক্ষমাত্র অর্জন ও আগামী বছরের লক্ষ্য মাত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন পুলিশ কর্মকর্তাদের মাঝে।
উপজেলার চারটি ইউনিয়নে সবধরণের অপরাধ নির্মুলে বাংলাদেশ পুলিশের মধ্যনগর থানা সর্বদাই সচেষ্ট।সামাজিক ও সাধারণ জনমানুষের শত্রুনয় বন্ধু সুলব আচরণে এগিয়ে যাবে মধ্যনগর থানা পুলিশ।তাই সমাজের সকল সচেতন নাগরিকদের সাহায্য ও সার্বিক সহযোগিতা কামনা করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন।

