Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৯ pm ১০, মে ২০২৬
in জাতীয়, বিনোদন
A A
0

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্য নিয়ে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিনব্যাপী এই জমকালো আয়োজন সম্পন্ন হবে।

চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সারা দেশের শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, চলচ্চিত্র সংগঠক এবং স্বাধীন চলচ্চিত্রকর্মীরা এই সম্মেলনে অংশ নেবেন। সকাল ১০টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে।

আয়োজনটিকে ঘিরে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর পলিসি, তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে এদিন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত দুটি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে:
১. বাড়ির নাম শাহানা: লিসা গাজী পরিচালিত এই চলচ্চিত্রটি অস্কারের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে।
২. নকশিকাঁথার জমিন: আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র।

Tags: জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬নকশিকাঁথার জমিনবাড়ির নাম শাহানা:বাংলাদেশ ফিল্ম আর্কাইভবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘোড়াঘাটে ভুয়া ডাক্তারের কেবিন সিলগালা
  • হামে শিশুর মৃত্যু, ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের
  • ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
  • মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু
  • সাংবাদিককে তুলে নিয়ে বিএনপি নেতার বর্বর নির্যাতন, ভিডিও ভাইরাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম