Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে শয্যা সংকট, বাহুবল ও ফেঞ্চুগঞ্জের দু’জনের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫০ pm ১০, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস,

সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে চাপ বেড়েই চলেছে। একশ’ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের শয্যা এখন কমে গিয়ে একাধিক শিশুকে এক সিটে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। রবিবার (১০ মে) সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ১১৪ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৯ মাস বয়সী আকরামুল ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮ মাস বয়সী সাইফান মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গজনিত শিশুমৃত্যুর সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস জানিয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন কোনো হাম রোগী নমুনা পরীক্ষায় শনাক্ত হয়নি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষায় হাম ধরা পড়েছে ১৪২ জন শিশুর মধ্যে। তবে ল্যাব টেস্টের সীমিত সুযোগের কারণে উপসর্গ দেখা মাত্র রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংকটাপন্ন রোগীর নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২২ শিশু। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন, দিরাই ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৬ ও ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ ও ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজে ২ জন, এবং ওসমানী মেডিকেল কলেজ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে ভর্তি হয়েছে।

রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬৮ জন শিশু ভর্তি ছিলেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ১১৮ জন শিশু ভর্তি রয়েছেন।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, ওসমানী মেডিকেল কলেজে ১০ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ৭ জন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, উইমেন্স মেডিকেল কলেজে ৪ জন,বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, আজমিরিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন করে,আল হারামাইন ও মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন করে,নর্থ ইস্ট ও পার্কভিউ মেডিকেল কলেজে ২ জন করে, বিয়ানীবাজার ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শিশু ভর্তি আছে।

Tags: হামের উপসর্গ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে বন্যা পরিস্থিতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা
  • পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ
  • সিরাজদিখানের রাজানগরে মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
  • মৌলভীবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম