সাবের হোসেন,
ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এবং চারজন উদ্যমী রোভারের অংশগ্রহণে চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পরিভ্রমণের একটি সফল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্কাউটিংয়ের উচ্চতর ধাপ অর্জনের লক্ষ্য এবং আত্মনির্ভরশীলতা ও ধৈর্য পরীক্ষার অংশ হিসেবে এই ‘প্রোগ্রাম হাইকিং’ অত্যন্ত গুরুত্ব বহন করে।এই রোমাঞ্চকর পরিভ্রমণে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের চারজন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন
মাহমুদুল হাসান শোভন (দলনেতা) , মোঃ সুমন ইসলাম (সদস্য) , মোঃ রাইসুল ইসলাম জিসান (সদস্য) ও মনির হোসেন (সহকারী দলনেতা)।
১০ মে ২০২৬ থেকে ১৪ মে ২০২৬ পর্যন্ত মোট ৫ দিনব্যাপী এই পরিভ্রমণ কর্মসূচি পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬:০০ টায় যাত্রা শুরু করে সন্ধ্যায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে।১০/০৫/২০২৬, রবিবার চট্টগ্রাম সরকারি কলেজ থেকে গাছবাড়িয়া সরকারি কলেজ ৩০ কি.মি. পথ অতিক্রম করবে। ১১/০৫/২০২৬, সোমবার গাছবাড়িয়া থেকে লোহাগাড়া (উপজেলা পরিষদ ডাকবাংলো) ৩০ কি.মি. পথ অতিক্রম করবে। ১২/০৫/২০২৬, মঙ্গলবার লোহাগাড়া থেকে চকরিয়া (উপজেলা পরিষদ ডাকবাংলো)৩০ কি.মি. অতিক্রম করবে ।
১৩/০৫/২০২৬, বুধবার চকরিয়া থেকে রামু (উপজেলা পরিষদ ডাকবাংলো)৩৫ কি.মি. অতিক্রম করবে । ১৪/০৫/২০২৬, বৃহস্পতিবার রামু থেকে কক্সবাজার সরকারি কলেজ (জেলা পরিষদ ডাকবাংলো)২৫ কি.মি. অতিক্রম করে মোট ৫ দিন ১৫০ কি.মি. সম্পন্ন করবে ইনশাল্লাহ। পরিভ্রমণের ফলে একজন রোভার দীর্ঘ পথ পায়ে হাঁটার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করা। পরিভ্রমণ পথে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভূ-প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে। ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের এই উদ্যোগটি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক। যথাযথ শৃঙ্খলা ও স্কাউট নীতি অনুসরণ করে এই ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করা রোভারদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

