Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৫ pm ০৮, মে ২০২৬
in Semi Lead News, অন্যান্য, সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস,  প্রতিনিধি:

আজ ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। এ উপলক্ষে কবির স্মৃতিধন্য শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিনব্যাপী এক জন্মোৎসব আজ শুরু হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সকালে তিন দিনের এই অনুষ্ঠানমালা ও আলোচনা সভার উদ্বোধন করেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতি মন্ত্রী ড. এম এ মুহিত। বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, কে, এম, আবদুল্লাহ খান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ – উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ড . তারিক মঞ্জুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ড . তারিক মঞ্জুর বলেন, ‘ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পৈতৃক জমিদারি দেখাশোনার জন্য শাহজাদপুরে এসে ভালোবেসে ফেলেছিলেন শাহজাদপুরের মাটি ও মানুষকে। এ অঞ্চলের মানুষের সাথে তাঁর ছিল আত্মার সম্পর্ক। সোনার তরী, পোষ্টমাষ্টারসহ অসংখ্য দুর্লভ সাহিত্য তিনি এখানে বসেই তিনি রচনা করেছেন, যা বাংলা সাহিত্যকে বিশ্ব-দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। রবীন্দ্রনাথ এখনও বেঁচে রয়েছেন, থাকবেন তাঁর সাহিত্যকর্মের মধ্যে! ‘

তিন দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আজ বিকেল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল দ্বিতীয় দিন দিনব্যাপী এবং তৃতীয় দিন রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে রবি কবির স্মৃতিধন্য শাহজাদপুরের কাছারি বাড়িসহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সাজানো হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত পর্যটক ও রবীন্দ্র অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কাছারিবাড়ি প্রাঙ্গণ।

ইতিহাস পাঠে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র। তিন তৌজির অন্তর্গত ডিহি শাহজাদপুরের জমিদারি একদা নাটোরের রানি ভবানীর জমিদারির অংশ ছিল। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র তেরো টাকা দশ আনায় এই জমিদারি কিনে নেন।

জমিদারির সঙ্গে সঙ্গে ওই কাছারি বাড়িও ঠাকুর পরিবারের হস্তগত হয় বলে ধারণা করা হয়। তার আগে কাছারি বাড়ির মালিক ছিল নীলকর সাহেবরা। ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত মোট ৭ বছর রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার কাজে শাহজাদপুরে সাময়িকভাবে আসা-যাওয়া ও বসবাস করতেন। তিনি স্থায়ীভাবে বসবাস করতেন কুষ্টিয়ার শিলাইদহে। এ কারণেই শিলাইদহে তাঁর বাসগৃহ কুঠিবাড়ি নামে এবং শাহজাদপুরের বাড়িটি কাছারি বাড়ি নামে পরিচিত বলে ধারণা করা হয়।

কবি শাহজাদপুরে পালকিতে, নৌকায় ও পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন। শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শাহজাদপুর কাপড়ের হাটের দক্ষিণ পাশে এক সবুজ শ্যামল পরিবেশে কবিগুরুর কাছারিবাড়ি। কাছারি বাড়িটি ইন্দো-ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত একটি দ্বিতল ভবন। ভবনটির দৈর্ঘ্য ২৬.৮৫ মিটার, প্রস্থ ১০.২০ মিটার এবং উচ্চতা ৮.৭৪ মিটার। ভবনটির দোতলার সিঁড়ি ছাড়াও মোট সাতটি কক্ষ রয়েছে।

ভবনটির উত্তর দক্ষিণে একই মাপের প্রশস্ত বারান্দা, বারান্দায় গোলাকৃতির জোড়া খাম ও উপরাংশে আছে অলংকরণ করা বড় দরজা। জানালা ও ছাদের ওপরে প্যারাপেট দেয়ালে পোড়ামাটির শিল্পকর্ম ও রুচির নান্দনিক উপস্থাপনা পর্যটক ও ভক্তদের দৃষ্টি কাড়ে।

এখানে এসে মানুষ ও প্রকৃতিকে গভীরভাবে ভালোবেসেছিলেন কবিগুরু। শাহজাদপুরেই তিনি খুঁজে পেয়েছিলেন সাহিত্য সৃষ্টির দুর্লভ উপাদান। বিচিত্র ফুল সমাহারে ঘেরা কবিগুরুর অপরূপ কাছারি বাড়িটি বহুদূরের পথিকেরও দৃষ্টি আকর্ষণ করে। কাছারি বাড়ির চারদিক প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরের আশপাশে রয়েছে নানা দৃষ্টিনন্দন বৃক্ষের বাগান। কাছারি বাড়ির ভেতরে একটি বকুলগাছ ছিল। কবি ওই গাছের নিচে বসে কবিতা লিখতেন।

১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় কাছারিবাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। এর পর কাছারিবাড়ির মূল ভবনটির সংস্কার করে ভবনটিতে রবীন্দ্রভিত্তিক আলোকচিত্র ও কবিগুরুর ব্যবহৃত নানা আসবাবপত্র তৈজসপত্র ও সরঞ্জামাদি স্থাপন করা হয়। গড়ে তোলা হয় একটি রবীন্দ্র স্মৃতি জাদুঘর।

নিচতলা ও দোতলার বিশাল হলরুমসহ জাদুঘরের সকল কক্ষ দেশি-বিদেশি পর্যটকসহ সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত। কবির ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনেই অসংখ্য রবীন্দ্র অনুরাগী ও ভক্তের আগমনে মুখরিত হয়ে উঠেছে কাছারি বাড়ি প্রাঙ্গণ।

Tags: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ১২ বছরের শিশুর অন্তঃসত্ত্বা
  • রাজধানীর কদমতলীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • পবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি
  • ফুলবাড়ীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
  • নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, নতুন কমিটি বাতিলের দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম