Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে ‘মাদক সম্রাজ্ঞী’ সুফিয়া ও ছেলে গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৫ pm ০৮, মে ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর শহরের উপশহর স্ট্যাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে কথিত ‘মাদক সম্রাজ্ঞী’ মোছাঃ সুফিয়া বেগম ও তার ছেলে শফিকুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি ট্যাব জব্দ করা হয়।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযুক্তদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন শফিকুল ইসলাম, তার মা সুফিয়া বেগম এবং তাদের সহযোগী আয়েছ। তল্লাশিতে তাদের কাছ থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২২ হাজার ৭০০ টাকা, কয়েকটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আব্দুল হালিম বলেন, অভিযুক্তরা মাদক কারবারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাদের সম্পদের উৎস খতিয়ে দেখতে আদালতের মাধ্যমে উচ্চ পর্যায়ে তদন্তের সুপারিশ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

Tags: গ্রেফতারদিনাজপুরমাদকসম্রাজ্ঞী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
  • ব্রাহ্মণপাড়ায় অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার
  • নেত্রকোণায় পুলিশের ঘুষ বাণিজ্যের অডিও ভাইরাল
  • শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাপ্পারাজ ও সাধারণ সম্পাদক পদে মুক্তি
  • রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম