Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজ প্রণালি অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাল তেলবাহী জাহাজ

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৯ pm ০৮, মে ২০২৬
in বিশ্ব
A A
0

হরমুজ প্রণালিতে উত্তেজনাকর পরিস্থিতি ও অবরোধের শঙ্কার মধ্যেও একটি তেলবাহী ট্যাঙ্কার সফলভাবে পথ অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা গেছে, চলমান সংকটের মধ্যে এটিই প্রথম জাহাজ হিসেবে এই রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছাল।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কার ‘ওডেসা’ শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার সেওসান উপকূলের একটি মুরিং স্থাপনার কাছে নোঙর করে। জাহাজটিতে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে ধারণা করা হচ্ছে।

শিল্প খাত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই তেল পরিশোধনের পর দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ বাজারে পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি পণ্য হিসেবে সরবরাহ করা হবে।

এএফপির সূত্র আরও জানায়, ট্যাঙ্কারটি গত ১৭ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রম করে, যখন ওই এলাকায় পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা শিথিল ছিল।

এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি দক্ষিণ কোরীয় জাহাজ দুবাই বন্দরে পৌঁছেছে। সেখানে ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে কোনো মন্তব্য করা হবে না। এর আগে কিছু মহল থেকে ঘটনাটিকে ইরানের হামলা বলে দাবি করা হলেও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই চালান দক্ষিণ কোরিয়ার জ্বালানি নিরাপত্তায় কিছুটা স্বস্তি আনতে পারে।

Tags: কোরিয়াদক্ষিণপ্রণালিবিশেষ নিউজহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অপরাধ দমনে সাংবাদিক-পুলিশের মতবিনিময় সভা
  • নল‌ছি‌টি‌তে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • বেরোবিতে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি
  • টাওয়ার হ্যামলেটসে রিফর্ম ইউকে’র ঝড়ে চাপে বড় দলগুলো
  • লেবাননে নিহত প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম