Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান প্রেরণার উৎস হয়ে উঠেছিল: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৬ pm ০৮, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী কবির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রবীন্দ্রনাথের দর্শন ও মানবতাবাদী চিন্তার প্রাসঙ্গিকতার কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বলতম নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিকর্মে মানুষ, মানবতা, শান্তি, প্রেম ও প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ অনন্য শিল্পসুষমায় প্রকাশ পেয়েছে। কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক, নৃত্যনাট্য ও চিত্রকলাসহ নানা মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের চিন্তাধারার কেন্দ্রে ছিল বিশ্বশান্তি ও মানবকল্যাণ। তার সাহিত্য ও দর্শন শুধু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আন্তর্জাতিক মানবতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে।

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান বাঙালির প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও আবেগ গভীরভাবে উঠে এসেছে রবীন্দ্রসাহিত্যে। তার লেখা ‘আমার সোনার বাংলা’ আজ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে জাতির গর্বের প্রতীক।

বার্তায় তিনি স্মরণ করেন, ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে অনন্য মর্যাদা লাভ করেন। প্রথম এশীয় হিসেবে তিনি এই সম্মান অর্জন করেন।

বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত, সহিংসতা ও উগ্রবাদের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শিক্ষা নিয়েও রবীন্দ্রনাথের ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। পাঠ্যশিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন।

সবশেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যথাযোগ্য মর্যাদায় ও সুন্দর পরিবেশে রবীন্দ্র-জন্মবার্ষিকীর আয়োজন সম্পন্ন হবে।

Tags: প্রধানমন্ত্রীমুক্তিযুদ্ধরবীন্দ্রনাথ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়সূচি প্রকাশ
  • জেনে নিন ক্যান্সারের ৫টি লক্ষণ
  • হরমুজ উত্তেজনায় আবারও সতর্ক সংযুক্ত আরব আমিরাত, সক্রিয় আকাশ প্রতিরক্ষা
  • নেত্রকোণায় সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার
  • হরমুজ প্রণালি অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাল তেলবাহী জাহাজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম