Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫০ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

দেওয়ান মাসুকুর রহমান, প্রতিনিধি:

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক পবিত্র ওরস শরীফ শুরু হয়েছে গিলাফ বদলানোর মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় মাজার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে গিলাফ পরিবর্তন করে ওরসের উদ্বোধন করেন। এরপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত-আশেকানরা “লালে লাল, বাবা শাহজালাল” স্লোগানে মাজারে প্রবেশ করেন।

মাজার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি হবে। পরে শিরনি বিতরণ করা হবে।

ওরসকে কেন্দ্র করে পুরো মাজার এলাকায় লাখো মানুষের সমাগম হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এদিকে ওরস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

Tags: শাহজালালসিলেটহজরত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমরা চেয়েছিলাম ভাঙ্গা বাসের সংস্কার, কিন্তু হয়েছে ড্রাইভারের সংস্কার: হাসনাত আব্দুল্লাহ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, সড়ক অবরোধ
  • এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন
  • শেরপুরে নলকুড়া ইউনিয়নের রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • নীলফামারীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম