Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় ব্যাংকে জাল ভাউচারে টাকা আত্মসাতের চেষ্টা, আটক যুবক

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৮ pm ০৭, মে ২০২৬
in সারাদেশ
A A
0

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংকের শাখায় জাল ‘সেলফিন’ ভাউচার ব্যবহার করে দেড় লাখ টাকা আত্মসাতের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যাংক পাইকগাছা শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক সূত্রে জানা যায়, এক ব্যক্তি ‘সেলফিন’ অ্যাপের একটি ভুয়া ভাউচার জমা দিয়ে দেড় লাখ টাকা উত্তোলনের চেষ্টা করেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাচাইয়ের সময় এতে অসংগতি পেয়ে সেটি জাল বলে শনাক্ত করেন।

এরপর অভিযুক্ত যুবক দ্রুত ব্যাংক থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে ব্যাংকে ফিরিয়ে এনে পুলিশে খবর দেওয়া হয়।

আটক ব্যক্তির নাম নাইমুল হক। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বাসিন্দা বলে জানা গেছে।

ব্যাংক ম্যানেজার মো. আবু জাফর জানান, জাল ভাউচার জমা দেওয়ার বিষয়টি শনাক্ত করার পরই প্রতারক পালানোর চেষ্টা করেন, তবে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ধারণা করছে, একটি সংঘবদ্ধ চক্র ডিজিটাল ব্যাংকিং অ্যাপের ভুয়া ভাউচার ব্যবহার করে বিভিন্ন এলাকায় প্রতারণার চেষ্টা চালাচ্ছে।

পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

Tags: ইসলামী ব্যাংকখুলনাজাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
  • ক্রিকেটে ফিক্সিংয়ের থাবা, ৪ জনকেই সাময়িক বহিষ্কার
  • কোটি টাকার সড়ক প্রকল্পে অবহেলা, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী
  • সিরাজগঞ্জের র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক কারবারি গ্রেফতার
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম