খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার এলাকায় “রামকৃষ্ণ হোমিও কমপ্লেক্স” নামে একটি প্রতিষ্ঠানে ভুয়া চিকিৎসক পরিচয়ে প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটির কর্ণধার নিজেকে ডাক্তার আশুতোষ কুমার বিশ্বাস হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন, তবে তার বৈধ চিকিৎসা সনদ নিয়ে প্রশ্ন রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, এসব ওষুধ সেবনের পর রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেকে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। অভিযোগ রয়েছে, মেয়াদোত্তীর্ণ ওষুধের গায়ে নতুন তারিখ বসিয়ে বিক্রি করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, চিকিৎসা খাতে এমন অনিয়ম জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

