Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় বজ্রপাতে তিনজন নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৪ pm ০৬, মে ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

নওগাঁর পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুরের দিকে জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক কৃষক নিহত হন। একই উপজেলার হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় বজ্রপাতে আরও এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন নামে আরেক কৃষকের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, বজ্রপাতের সময় তিনি মাঠে কাজ করছিলেন।

হঠাৎ বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: #নিয়ামতপুরকৃষকদুর্ঘটনানওগাঁনিহতবজ্রপাতবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
  • পবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে মোহাম্মদ ও প্রান্ত
  • নওগাঁয় বজ্রপাতে তিনজন নিহত
  • অস্তিত্বের লড়াইয়ে ‘অগ্নিকন্যা’ মমতা
  • নওগাঁর ধামইরহাটে চোরাই মালামালসহ ৪ চোর আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম